Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য

বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রিজেন্ট পার্ক থানার চন্ডী ঘোষ রোডে হঠাৎ এক বৃদ্ধের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম বাসুদেব চক্রবর্তী (৭৫)। বুধবার ভোর রাত সোয়া তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিস জানতে পেরেছে, নিজের বাড়িতেই বুধবার ভোর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। তড়িঘড়ি তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ