সংবাদদাতা, কল্যাণী: চাকদহ থানার পালপাড়া এনায়েতপুরের ঈদগার মাঠ থেকে বৃহস্পতিবার সকালে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মাধবচন্দ্র সমাজপতি (৬২)। তিনি স্ত্রী ও নাতনিকে নিয়ে পালপাড়ার নেতাজিনগরে ভাড়া থাকতেন। এদিন সকালে তাঁর দেহ মাঠে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী পুলিস মর্গে পাঠায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের দেহের পাশ থেকে তিন রকমের বিষের বোতল পাওয়া গিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, সম্ভবত ওই বিষ খেয়ে বৃদ্ধ আত্মঘাতী হয়ে থাকতে পারেন।



