Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃদ্ধার দেহ উদ্ধার

বৃদ্ধার দেহ উদ্ধার
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার দুপুরে হাওড়ার জগৎবল্লভপুরের ভূপতিনগরে মাঠের মাঝে জলাজমি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম মান্তু মিত্র (৭৩)। তাঁর বাড়ি হুগলির চণ্ডীতলা থানার মধুপুরে। চলতি মাসের শুরুতে জগৎবল্লভপুরের নরেন্দ্রপুরে আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি। এরপর ১৩ নভেম্বর থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফে পরদিনই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। এদিন একটি জলাভূমিতে দেহটি পড়ে থাকতে দেখা যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ