Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃদ্ধাকে ফেরাল পুলিস

বৃদ্ধাকে ফেরাল পুলিস
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়ার কলেজ মোড়ে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা ইতি-উতি ঘুরছিলেন। এলাকাবাসীরা তা দেখে খবর দেন বীজপুর থানায়। পুলিস তাঁর ব্যাগে একটি মোবাইল নম্বর পায়। তার মাধ্যমে বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিস জানতে পারে, ওই বৃদ্ধার নাম বিমলা দলুই। বাড়ি বারাকপুরে। সোমবার রাতে তিনি নিখোঁজ হন। বুধবার তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
এদিকে, কাঁচরাপাড়া কলেজ মোড়ের কাছে একটি কেকের দোকানে অন্বেষা দত্ত নামে এক তরুণী তাঁর মোবাইলটি হারিয়ে ফেলেন। মোবাইল নম্বর থেকে টাওয়ার লোকেশন ধরে তা উদ্ধার করে পুলিস। এদিন ওই মহিলার হাতে মোবাইল তুলে দেয় বীজপুর থানার পুলিস।
সম্পর্কিত সংবাদ