Bartaman Logo
১১ জুলাই, ২০২৬

বিচ্ছেদ মামলা: ধাক্কা মহারাষ্ট্রের মন্ত্রীর

বিচ্ছেদ মামলা: ধাক্কা মহারাষ্ট্রের মন্ত্রীর
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: খুন আর তোলাবাজি অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক সহযোগী। সেই মামলায় এমনিতেই চাপে রয়েছেন মহারাষ্ট্রের খাদ্যমন্ত্রী তথা এনসিপি নেতা ধনঞ্জয় মুন্ডে। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো নয়া অস্বস্তি কড়া নাড়ছে ধনঞ্জয়ের দুয়ারে। এবার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলায় ধাক্কা খেলেন তিনি। অন্তর্বর্তী খোরপোশ হিসেবে স্ত্রী ও কন্যাকে মাসে ২ লক্ষ টাকা দিতে হবে। মন্ত্রীকে এমনই নির্দেশ দিয়েছে আদালত। 
Advertisement
পাঁচ বছর আগে নির্যাতনের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন ধনঞ্জয়ের স্ত্রী। সম্প্রতি স্বামীর কাছ থেকে খোরপোশের দাবি জানিয়ে বান্দ্রার পারিবারিক আদালতে মামলার দ্বারস্থ হয়েছিলেন তিনি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ