Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসিকে চিঠি দিল বিসিসিআই

পহেলগাঁওতে জঙ্গি হামলা ও তার পরবর্তী অপারেশন সিন্দুর। এই দুই বিষয়কে কেন্দ্র করে উত্তাপ বেড়েছে এশিয়া কাপের। আরব আমিরশাহিতে সেই ইস্যুই জ্বলজ্বল করে যখন মাঠে নামে ভারত ও পাকিস্তান

দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আইসিসিকে চিঠি দিল বিসিসিআই
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

মুম্বই, ২৫ সেপ্টেম্বর: পহেলগাঁওতে জঙ্গি হামলা ও তার পরবর্তী অপারেশন সিন্দুর। এই দুই বিষয়কে কেন্দ্র করে উত্তাপ বেড়েছে এশিয়া কাপের। আরব আমিরশাহিতে সেই ইস্যুই জ্বলজ্বল করে যখন মাঠে নামে ভারত ও পাকিস্তান। পহেলগাঁও হামলার প্রতিবাদে এশিয়া কাপে সলমন আগা ব্রিগেডের সঙ্গে হাত মেলাচ্ছে না টিম ইন্ডিয়া। দু’বারের সাক্ষাতে কোনওবারই ম্যাচের আগে বা পরে বিপক্ষ ক্যাপ্টেনের সঙ্গে করমর্দন করেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার। ভারতীয় ক্রিকেটাররাও করেননি সৌজন্য বিনিময়। সূর্যর মুখে প্রথম ম্যাচে জেতার পর শোনা গিয়েছিল পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। সেই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেন তিনি। গত রবিবার পাকিস্তান ম্যাচের নায়ক অভিষেক শর্মা আবার বলেন, প্রতিপক্ষ এত বাড়াবাড়ি করছিল যে শিক্ষা দেওয়া জরুরি হয়ে পড়েছিল। পাক পেসার হ্যারিস রউফ আবার যুদ্ধবিমান নামানোর মতো হাতের ভঙ্গিতে বিদ্রুপ করেন ভারতীয় সমর্থকদের। ওপেনার সাহিবজাদা ফারহানও উত্তাপ বাড়িয়েছেন গান-সেলিব্রেশনে।

Advertisement

গত রবিবার ভারতের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনাগুলিই ঘটান ওই দুই পাক ক্রিকেটার। যার ফলে বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। হ্যারিস ও সাহিবজাদার বিরুদ্ধে আইসিসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিসিসিআই। ই-মেল মারফত সেই অভিযোগ পৌঁছেছে আইসিসির সদর দফতরে। এমনটাই সূত্রের খবর। এরপর গোটা বিষয়টি খতিয়ে দেখে ওই দুই পাক ক্রিকেটারকে তবল করবে আইসিসি। শুনানি প্রক্রিয়া হওয়ার কথা রয়েছে। যার পুরোটাই দেখবেন আইসিসির এলিট প্যানেল রেফারি রিচি রিচার্ডসন। পাল্টা ভারতের অধিনায়কের বিরুদ্ধেও আইসিসির কাছে অভিযোগ জানাতে চলেছে পাক ক্রিকেট বোর্ড। গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে ম্যাচের পর সূর্য ঘোষণা করেন, ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছেন তিনি। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। গোটা বিষয়টি ‘রাজনৈতিক’ বলে দাবি করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দ্বারস্থ হচ্ছে পিসিবি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ