Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ গুনতে হবে বিসিসিআই’কে

আদালতে বড় ধাক্কা খেল বিসিসিআই। ২০১১ সালের আইপিএলে খেলার পরই কোচি টাস্কার্সের সঙ্গে চুক্তি ছিন্ন করে বোর্ড।

৫৩৮ কোটি টাকা ক্ষতিপূরণ গুনতে হবে বিসিসিআই’কে
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আদালতে বড় ধাক্কা খেল বিসিসিআই। ২০১১ সালের আইপিএলে খেলার পরই কোচি টাস্কার্সের সঙ্গে চুক্তি ছিন্ন করে বোর্ড। কোটিপতি লিগে খেলার জন্য সেই বছর মার্চ মাসের মধ্যে যে নির্দিষ্ট পরিমান টাকা ব্যাঙ্ক গ্যারান্টি হিসেবে দিতে বলা হয়েছিল তা কোচি কর্তৃপক্ষ দেয়নি। বোর্ডের চুক্তিভঙ্গের সেটাই কারণ। এরপর আইনি লড়াই শুরু হয়। ২০১৫ সালে বোর্ডের বিরুদ্ধে রায় দেয় আদালত। বম্বে হাইকোর্টে বিচারপতি রিয়াজ ছাগলা সেই রায়ই বহাল রেখেছেন। কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেড (কেসিপিএল) ও রাঁদেভু স্পোর্টস ওয়ার্ল্ডকে (আরএসডব্লু) যথাক্রমে ৩৮৫.৫০ কোটি ও ১৫৩.৩৪ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে বোর্ডকে। অর্থাৎ, সব মিলিয়ে দিতে হবে মোট ৫৩৮ কোটি টাকা। ফের আবেদন জানানোর জন্য ছয় সপ্তাহ সময় পাচ্ছে বিসিসিআই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ