Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘ড্রিম ১১’-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিসিসিআই, জানালেন বোর্ড সচিব

সদ্য অনলাইন গেমিং বিল পাশ হয়েছে সংসদে। যাকে কেন্দ্র করে জোর চর্চা ছিল দেশে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’

‘ড্রিম ১১’-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিসিসিআই, জানালেন বোর্ড সচিব
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: সদ্য অনলাইন গেমিং বিল পাশ হয়েছে সংসদে। যাকে কেন্দ্র করে জোর চর্চা ছিল দেশে। ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’। তাদের সঙ্গে কী আর সম্পর্ক টিকবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ‘ড্রিম ১১’ সরে দাঁড়াচ্ছে, এই খবর কানাঘুষো শোনাও যাচ্ছিল। যাতে আজ, সোমবার সিলমোহর দিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া। এদিন তিনি জানিয়েছেন, ‘ড্রিম ১১-এর সঙ্গে আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। ভবিষ্যতে এই ধরণের কোনও সংস্থার সঙ্গে যেন কোনওভাবেই জড়িত না হয়, সেই বিষয়টি নিশ্চিত করবে বিসিসিআই।’ এখন প্রশ্ন একটাই।

Advertisement

তাহলে কী আসন্ন এশিয়া কাপ ও মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে(ওডিআই) জার্সিতে প্রধান স্পনসর ছাড়াই নামবে সূর্যকুমার, হরমনপ্রীতরা? অবশ্য সেই প্রশ্নের কোনও উত্তর দেননি বোর্ড সচিব। অনলাইন গেমিং বিল সংসদে পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এখন আইনে পরিণত হয়েছে। তারপরেই ‘ড্রিম ১১’ কর্তৃপক্ষ বিসিসিআইকে জানিয়ে দেয়-যে ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকতে আর পারবে না তাঁরা। তারপরেই ভারতীয় ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। এখন দ্রুত প্রধান স্পনসর খুঁজতে গেলে তড়িঘড়ি করে বোর্ডকে নতুন টেন্ডার ডাকতে হবে। সেই পথেই কী হাঁটবে বোর্ড? সেই উত্তরও মেলেনি। 

সম্পর্কিত সংবাদ