মুম্বই, ৩ নভেম্বর: ঘরের মাটিতে বিশ্বজয় করেছেন হরমনপ্রীত কাউররা। গতকাল, রবিবার প্রোটিয়াদের বধ করে বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। দীর্ঘদিনের খরা কাটিয়ে ঝুলিতে এসেছে ক্রিকেটের টুর্নামেন্টের সেরা খেতাব। সেই জয়ের স্বাদ ভাগ করে নিয়েছেন হরমনপ্রীত, স্মৃতি, জেমাইমারা। আর এহেন সাফল্যের জন্য বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলকে পুরস্কার হিসেবে ৫১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করছে বিসিসিআই। আজ, সোমবার সকালে সেই ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।



