Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সূর্যবংশীদের জন্য বিরাট পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের, ৭.৫০ কোটি টাকা পাবে বিশ্বজয়ীরা

সূর্যবংশীদের জন্য বিরাট পুরস্কার ঘোষণা বিসিসিআইএর, ৭৫০ কোটি পাবে ছোটদের বিশ্বজয়ীরা

সূর্যবংশীদের জন্য বিরাট পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের, ৭.৫০ কোটি টাকা পাবে বিশ্বজয়ীরা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৪০
Prefer us on Google

মুম্বই, ৭ ফেব্রুয়ারি: শুক্রবার হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরে ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে বিশ্বসেরা হয়েছে ভারতের ছোটরা। এবার তার পুরস্কার হিসাবে গোটা দলকে ৭ কোটি ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই বিষয়ে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই তো বটেই গোটা দেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে গর্বিত। ফাইনালে ইংল্যান্ডকে যে ভাবে হারিয়ে বিশ্বকাপ জিতেছে, তা অসাধারণ। গোটা প্রতিযোগিতায় একটাও ম্যাচ হারেনি। ওরা আমাদের গর্বিত করেছে। তাই ৭ কোটি ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ডের তরফে।’ এই নিয়ে ছ’বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০০০ সালে প্রথম মহম্মদ কাইফের নেতৃত্বে। তারপর ২০০৮,২০১২,২০১৮,২০২২-এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এরপর ২০২৬-এ কার্যত একপেশে খেলে বিশ্বসেরা হল আয়ূষ-বৈভবরা। 

Advertisement

বিশ্বজয়ী ছোট ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,‘ উজ্বল ভারতের ক্রিকেট প্রতিভা। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের জন্য আমরা গর্বিত। পুরো প্রতিযোগিতায় ওরা দারুণ খেলেছে। ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছে। এই জয় অনেক তরুণ খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। ক্রিকেটারদের আগামী দিনের জন্য শুভেচ্ছা।’  

সম্পর্কিত সংবাদ