Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়েবাড়িতে যাওয়ার নামে অটো করে পাচার, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই

বিয়েবাড়িতে যাওয়ার নামে অটো করে পাচার, উদ্ধার বিপুল পরিমাণ চোলাই
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: বরের বন্ধু সেজে বিয়েবাড়িতে যাওয়ার নাম করে অটোয় করে চোলাই মদ পাচার করা চলছিল। তখনই আমতার ১০ নম্বর পোল এলাকা থেকে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করল হাওড়া গ্রামীণ জেলা আবগারি দপ্তর। সূত্রের খবর, উদ্ধার হওয়া চোলাইয়ের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এই ঘটনায় উলুবেড়িয়া কুলগাছিয়ার বাসিন্দা হরি মাহাত নামে এক চোলাই কারবারিকেও গ্রেপ্তার করল আবগারি দপ্তর। পরে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জগৎবল্লভপুরের বড়গাছিয়ার একটি গোডাউন থেকে আরও ৫ লক্ষ টাকার চোলাই মদ উদ্ধার করে তারা। আবগারি দপ্তর সূত্রে খবর, বুধবার গভীর রাতে বরের বন্ধু সেজে একটি  অটোয় চেপে চোলাই মদ পাচার করছিল হরি মাহাত নামে ওই ব্যক্তি। গোপন সূত্রে সেই খবর পেয়ে জগৎবল্লভপুরের আবগারি দপ্তরের ওসি অংশুমান ঘোষের নেতৃত্বে কর্মীরা আমতা ১০ নম্বর পোলের কাছে অটোটি আটক করেন। সেটিতে তল্লাশি চালানোর সময়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার হয় এবং হরিকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জগৎবল্লভপুরের গোডাউন থেকে আরও চোলাই মদ উদ্ধার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ