Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

বাবা, মা ও দিদিকে খুন

অনলাইন গেমে আসক্ত ছেলে। তা মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। প্রায়ই আপত্তি করতেন। কিন্তু তার ফল হল ভয়ানক।

বাবা, মা ও দিদিকে খুন
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অনলাইন গেমে আসক্ত ছেলে। তা মেনে নিতে পারেনি পরিবারের সদস্যরা। প্রায়ই আপত্তি করতেন। কিন্তু তার ফল হল ভয়ানক। বাবা, মা ও দিদিকে পাথর দিয়ে থেঁতলে খুন করল ওই যুবক। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে ওড়িশার জগৎসিংপুর জেলায়। পুলিস সুপার ভবানীশঙ্কর উগদাতা বলেন, মঙ্গলবার ভোর ৩টে নাগাদ এই খুন করা হয়। খুনের পর পাশের গ্রামে লুকিয়ে ছিল সূর্যকান্ত শেট্টি নামে ওই যুবক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত মানসিক বিকারগ্রস্ত। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ