Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিশে বদলি নিয়ে ‘ভিত্তিহীন’ প্রচার, কঠোর লালবাজার

নির্বাচনে পক্ষপাতিত্ব করার অভিযোগে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে ৯৩ জন কর্মীকে বদলি করা হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবরকে ভিত্তিহীন বলে জানাল লালবাজার

পুলিশে বদলি নিয়ে ‘ভিত্তিহীন’ প্রচার, কঠোর লালবাজার
  • ১১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনে পক্ষপাতিত্ব করার অভিযোগে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশে ৯৩ জন কর্মীকে বদলি করা হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবরকে ভিত্তিহীন বলে জানাল লালবাজার। কলকাতা পুলিশের ফেস বুক পেজে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বদলি সংক্রান্ত একটি লিস্ট ভাইরাল হয়েছে। এটি বিভ্রান্তিমূলক। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।  এর কোনো সত্যতা নেই। কে বা কারা এই মিথ্যা প্রচার করছে, তার উপর কলকাতা পুলিশের কড়া নজর রয়েছে। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ