Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুরের সিপি বদল, পদে এলেন মুরলী ধর

মাত্র তিনমাস ন’দিনে বদল করা হল বারাকপুরের পুলিস কমিশনারকে (সিপি)। অজয় ঠাকুরকে সরিয়ে সোমবার সিপি পদে আনা হল মুরলী ধরকে।

বারাকপুরের সিপি বদল, পদে এলেন মুরলী ধর
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাত্র তিনমাস ন’দিনে বদল করা হল বারাকপুরের পুলিস কমিশনারকে (সিপি)। অজয় ঠাকুরকে সরিয়ে সোমবার সিপি পদে আনা হল মুরলী ধরকে। তিনি স্বামী বিবেকানন্দ স্টেট পুলিস অ্যাকাডেমির ডিরেক্টর ছিলেন। অজয় হলেন সিআইডির ডিআইজি। এত কম সময়ে সিপি বদল নিয়ে জল্পনা চলছে। অন্যদিকে, সারাবছর দীঘার জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) তৈরি করছে রাজ্য সরকার। এই ইউনিটের সিইও করা হল পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরীকে। ওইসঙ্গে এদিন আইএএস অফিসার পি মোহন গান্ধীকে ফিরিয়ে আনা হল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনে। তাঁকে এই কর্পোরেশনের চেয়ারম্যান করা হল। খাদ্য প্রক্রিয়াকরণ সচিব থাকার পাশাপাশি এতদিন এই পদে ছিলেন স্মারকি মহাপাত্র। তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণ ছাড়াও ইনস্টিটিউট অব এনভায়রমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টের ডিরেক্টর পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। 

Advertisement

রাজ্যের কমার্শিয়াল ট্যাক্স কমিশনারও বদল করল নবান্ন। দেবীপ্রসাদ কর্ণমকে অর্থদপ্তরের সচিব করে, এই পদে আনা হল উমাশঙ্কর এস’কে।

Advertisement
সম্পর্কিত সংবাদ