Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতের কৃষি কর্মাধ্যক্ষ গ্রেপ্তার

এবার গ্রেপ্তার হলেন বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা কাশেম আলি।

বারাসতের কৃষি কর্মাধ্যক্ষ গ্রেপ্তার
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এবার গ্রেপ্তার হলেন বারাসত ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা কাশেম আলি। তোলাবাজি, ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ তাঁকে ধরে। তবে অভিযোগ হয়েছিল ২০২১ সালে। বৃহস্পতিবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হলে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রাম বিধানসভার পূর্ব খিলকাপুরের বাসিন্দা কাশেম আলির বিরুদ্ধে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে তোলাবাজি, বিরোধীদের ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে দত্তপুকুর থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্তে বৃহস্পতিবার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিশ। রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন পুরনো অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের মধ্যেই এই গ্রেপ্তারি। তবে আদালতে নিয়ে যাওয়ার পথে কাশেম আলি দাবি করেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ