Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ঝুঁকিপূর্ণ লগ্নির পক্ষে সওয়াল ব্যাঙ্ক কর্তার

২০২৫ সালের মধ্যে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির কথা বলেছিল নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যপূরণে তারা আরও দু’বছর সময় চেয়েছে।

ঝুঁকিপূর্ণ লগ্নির পক্ষে সওয়াল ব্যাঙ্ক কর্তার
  • ৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫ সালের মধ্যে পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির কথা বলেছিল নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যপূরণে তারা আরও দু’বছর সময় চেয়েছে। এদিকে, ওই অর্থনীতি দ্রুত স্পর্শ করতে হলে আরও ঝুঁকিপূর্ণ বিনিয়োগে পুঁজি ঢালা প্রয়োজন। এমনটাই দাবি করেছেন একটি নামজাদা বেসরকারি ব্যাঙ্কের এমডি তথা সিইও এন কামাকোডি। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছি ঠিকই, কিন্তু এদেশের জনসংখ্যা এতটাই বেশি যে, আমাদের মাথাপিছু আয়ের অঙ্ক এখনও অনেকটাই কম। এদিকে এদেশে পুঁজির অভাব নেই। কিন্তু ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগের হার কম বলেই ইঙ্গিত দেন তিনি। বলেন, সেখানে লগ্নি হওয়া জরুরি। ওই অনুষ্ঠানে দেশের এক অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার সনাতন মিশ্র বলেন, ব্যাঙ্কগুলি যাতে বেসরকারি সংস্থায় পর্যাপ্ত টাকার জোগান দিতে পারে, তার জন্য তাদের যথেষ্ট মূলধন দেওয়া হয়েছে। তাই ব্যাঙ্কগুলিও বেসরকারি সংস্থায় পুঁজি ঢালার জন্য তৈরি। সেই পুঁজি গ্রহণ করার জন্য বেসরকারি সংস্থাগুলিতে যথেষ্ট পরিসর থাকা দরকার বলেই মতামত দেন তিনি। অর্থাৎ তিনি বোঝান, ঋণের পূর্ণ সদ্ব্যবহারের পরিস্থিতি বর্তমানে নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ