ঢাকা: বহু বছর ধরে ভারতের মুসৌরিতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ চলত। দুই পড়শি দেশের মধ্যে সম্পর্কের সমীকরণও ইতিবাচক ছিল। যদিও হাসিনা সরকারের পতনের পর থেকে সম্পর্কের অবনতি হয়। সম্প্রতি অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। এই ফাঁকে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের। কারণ এবার আমলাদের প্রশিক্ষণের জন্য মুসৌরির বদলে লাহোরকে বেছে নিয়েছে ঢাকা। শোনা যাচ্ছে, সম্পর্কের টানাপোড়েন, শেষ হয়ে আসা চুক্তির মেয়াদ ও ভিসা সংক্রান্ত জটিলতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে তারেক সরকার।



