সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুরের সাতগ্রাম এলাকার বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশির নাম মহম্মদ রিয়াধ। পাটগ্রামের বাসিন্দা তিনি।
সংবাদদাতা, মাথাভাঙা: কোচবিহারের মাথাভাঙা ১ নম্বর ব্লকের শিকারপুরের সাতগ্রাম এলাকার বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশির নাম মহম্মদ রিয়াধ। পাটগ্রামের বাসিন্দা তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশি নাগরিক বিকেল থেকে সাতগ্রাম এলাকায় ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে প্রশ্ন করেন স্থানীয়রা। এর পরে খবর দেওয়া হয় মাথাভাঙা থানায়। সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় আনা হয়। কী কারণে সীমান্তে ওই বাংলাদেশি এদেশে এসেছিলেন, তাঁর সঙ্গে আরও কেউ আছে কি-না, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই প্রসঙ্গে মাথাভাঙার থানার আইসি হেমন্ত শর্মা বলেন, ‘একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’