Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লাহোর উড়ে গেলেন বাংলাদেশ বোর্ডের প্রধান, জল্পনা আইসিসির সঙ্গে পাক বোর্ডের ভার্চুয়াল বৈঠকে তার থাকা নিয়ে

আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা পাক বোর্ড প্রধান মহসিন নাকভির। আর এই আবহে লাহোর উড়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

লাহোর উড়ে গেলেন বাংলাদেশ বোর্ডের প্রধান, জল্পনা আইসিসির সঙ্গে পাক বোর্ডের ভার্চুয়াল বৈঠকে তার থাকা নিয়ে
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:০২
Prefer us on Google

লাহোর, ৮ ফেব্রুয়ারি: ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে কিনা, এখনও সরকারিভাবে আইসিসিকে জানায়নি পাকিস্তান। এই নিয়ে আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা পাক বোর্ড প্রধান মহসিন নাকভির। আর এই আবহে লাহোর উড়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এই বাংলাদেশকেই বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে না খেলার হুমকি দিয়েছে পাকিস্তান। মনে করা হচ্ছে আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের অংশ হতে পারেন  আমিনুল। 

Advertisement

পাকিস্তান সরকার ঘোষণা করে দিয়েছে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। আর এই ঘোষণার পর থেকেই মাঠের বাইরে প্রবল চাপের মুখে পরেছে পাক বোর্ড। ১৫ ফেব্রুয়ারির ম্যাচ না খেললে বিশাল আর্থিক ক্ষতির মুখে পরবে আইসিসি। আর তার প্রভাব সরাসরি এসে পরবে আইসিসির সদস্য দেশ গুলোর ওপর। কারণ, আইসিসির লাভের একটা অংশ যায় ক্রিকেট খেলিয়ে দেশগুলোর কাছে।আর এই ক্ষতি মানতে রাজি নয় কেউই। ফলে কোন দেশেরই সমর্থন পায় নি পাকিস্তান। অন্যদিকে এই ম্যাচ না খেললে বড় শাস্তির খাঁড়া ঝুলছে পাক বোর্ডের ওপর।

 গোঁদের উপর বিষফোঁড়ার মত কাজ করেছে পিসিবিকে পাঠানো শ্রীলঙ্কা বোর্ডের ই-মেল।সরকারি স্তরে শ্রীলঙ্কা থেকে প্রচুর সুবিধা পেয়ে থাকে পাকিস্তান। সেকথা মনে করিয়ে দিয়ে মহসিন নাকভির সঙ্গে কথা বলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা।কারণ, ভারত পাক ম্যাচের সব ব্যবস্থা সারা। এই ম্যাচ না হলে সমস্যায় পরবে শ্রীলঙ্কাও। ফলে আরও চাপ বেড়েছে পাকিস্তানের।    

Advertisement
সম্পর্কিত সংবাদ