Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইভিএম নিয়ে ভুয়ো তথ্য প্রচার, গ্রেপ্তার বাংলা পক্ষের নেতা গর্গ

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হচ্ছে— এমনই চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন ‘বাংলা পক্ষ’-র নেতা গর্গ চট্টোপাধ্যায়।

ইভিএম নিয়ে ভুয়ো তথ্য প্রচার, গ্রেপ্তার বাংলা পক্ষের নেতা গর্গ
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রং রুমে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) কারচুপি হচ্ছে— এমনই চাঞ্চল্যকর তথ্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন ‘বাংলা পক্ষ’-র নেতা গর্গ চট্টোপাধ্যায়। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে ময়দান থানায় মামলা করেছিলেন উত্তর কলকাতা জেলা নির্বাচনি আধিকারিক স্মিতা পান্ডে। সেই মামলায় অভিযুক্ত গর্গকে মঙ্গলবার বাড়ি থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের সাইবার থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

Advertisement

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা বলেন, ‘ডিইও নর্থ অভিযোগ করেছিলেন যে নির্বাচনের সময় ইভিএম বিকৃতি নিয়ে পোস্ট করেছিলেন গর্গ। তাঁর পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল ধারণা তৈরি হয়। চূড়ান্ত বিভ্রান্তি ছড়ায় রাজনৈতিক মহলে। সেই পোস্ট রাজনৈতিক দলগুলিকে আন্দোলনের জন্য উসকে দেয়। তা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব ছড়ায়।’ উত্তর কলকাতা জেলা নির্বাচনি আধিকারিকের মামলার ভিত্তিতে তদন্তে নামে লালবাজারের সাইবার শাখা। অভিযুক্তকে দু’বার নোটিস দিয়ে তলব করেন তদন্তকারী আধিকারিক। কিন্তু, দু’বারই তিনি আসেননি। পুলিশি নোটিস না মানায় গর্গের বাড়ি যান তদন্তকারীরা। কিন্তু, তিনি পালিয়ে যান। এরপর মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, গর্গের বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে। 
সিপি বলেন, ‘পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা ছিল অভিযুক্তের বিরুদ্ধে। বার বার তিনি এমন পোস্ট করছিলেন, যেখানে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভেদাভেদ তৈরি হচ্ছিল। সেই মামলাতেও তাঁকে যুক্ত করা হবে।’

সম্পর্কিত সংবাদ