থুসারার চোটে সমস্যায় বেঙ্গালুরু
  • ২৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

বেঙ্গালুরু: রাত পোহালেই শুরু আইপিএল। তার আগেই একের পর এক ক্রিকেটারের চোট চিন্তা বাড়াচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু মোটেও স্বস্তিতে নেই বিরাট কোহলিরা। আগেই ছিটকে গিয়েছিলেন অজি পেসার জস হ্যাজলউড। এবার তালিকায় নতুন সংযোজন নুয়ান থুসারা। শ্রীলঙ্কান স্পিডস্টার আনফিট। সূত্রের খবর, ফিটনেস পরীক্ষায় পাশ করতে ব্যর্থ তিনি। উল্লেখ্য প্রায় ১.৬০ কোটি টাকায়  থুসারাকে সই করায় আরসিবি। সেই চুক্তির ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা থাকছে। মুম্বই ইন্ডিয়ান্স থেকে থুসারাকে গত মরশুমে সই করায় বেঙ্গালুরু। ২০২৫ সালে এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। তারপরেই চোট মাথাচাড়া দেয়।

Advertisement

আরসিবির পাশাপাশি প্রবল চিন্তায় হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার প্যাট কামিন্সকে শুরুতে পাওয়া যাবে না। এছাড়া মিচেল স্টার্ককে নিয়েও সামান্য কিন্তু কিন্তু রয়েছে। সবমিলিয়ে ২২ গজে বল পড়ার আগেই বিড়ম্বনা বাড়ছে।