


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষ, অর্থাৎ ২০২৫-২৬ সালের প্রথম তিনমাসে ৩৭২ কোটি টাকা নিট মুনাফা করল বন্ধন ব্যাঙ্ক। তাদের ব্যবসার পরিমাণ ২ লক্ষ ৮৮ হাজার কোটি টাকার বেশি। বৃদ্ধির হার ১১ শতাংশ। প্রথম ত্রৈমাসিকে ব্যাঙ্কের ঋণ প্রদানের বহর গতবারের তুলনায় ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা। অন্যদিকে, জমার অঙ্ক বা আমানতের পরিমাণ ১৬ শতাংশ বেড়ে প্রায় ১ লক্ষ ৫৫ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ব্যাঙ্কটিতে বর্তমান গ্রাহক সংখ্যা ৩ কোটি ১৪ লক্ষ ছাড়িয়েছে। বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। কিন্তু তারপরও আমরা দক্ষতার সঙ্গে ব্যাঙ্কিং ব্যবসার স্থিতিশীলতা ও বৃদ্ধি বজায় রাখতে পেরেছি।’