Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইউনুস আমলের নিষেধাজ্ঞা বাতিল, ফের বাংলাদেশে দেখা যাবে আইপিএল

বিএনপির তারেক রহমান বাংলাদেশের মসনদে বসার পরই উলটপুরাণ। পদ্মাপাড়ের দেশে আইপিএল সম্প্রচারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আজ, শনিবার যা শেষেমেশ প্রত্যাহার করে নেওয়া হল।

ইউনুস আমলের নিষেধাজ্ঞা বাতিল, ফের বাংলাদেশে দেখা যাবে আইপিএল
  • ২৮ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

মুম্বই, ২৮ মার্চ: বিএনপির তারেক রহমান বাংলাদেশের মসনদে বসার পরই উলটপুরাণ। পদ্মাপাড়ের দেশে আইপিএল সম্প্রচারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আজ, শনিবার যা শেষেমেশ প্রত্যাহার করে নেওয়া হল। শুধু তাই নয় একথা সাংবাদিক বৈঠক করে জানান সেদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহিরউদ্দিন স্বপন। জানিয়েছেন, খেলাধুলো নিয়ে আমরা কোনওরকম রাজনীতি চাই না। যদি কোনও চ্যানেল আমাদের কাছে আইপিএলের সম্প্রচারের বিষয়ে আবেদন করে তাহলে তা নিয়ে ইতিবাচক আলোচনা করা হবে। কাউকে বাধা দেওয়া হবে না। জোর করে কিছুই করা হবে না। বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুলও হকও এই বিষয়ে জানান, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকা উচিত। আমার মনে হয় এই নিয়ে কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। এর ফলে বাংলাদেশের তৎকালীন অর্ন্তবর্তী সরকার মহম্মদ ইউনুসের আমলে যে নিষেধাজ্ঞা জারি করেছিল এদিন তা তুলে নেওয়া হল। ফলে আজ, শনিবার চলতি মরশুমের আইপিএলের উদ্বোধনী ম্যাচই দেখতে পারবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তিক্ততা মেটানোর প্রয়াস করছে তারেকের সরকার। এদিন ২০২৬ আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। 

Advertisement

প্রসঙ্গত, আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে বাদ দেওয়াকে নিয়ে গোলমালের সূত্রপাত দেখা দেয়। বর্তমানে আইপিএল-এ বাংলাদেশের কোনও ক্রিকেটার খেলেন না। কিন্তু মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কিনেছিল কেকেআর। পরে বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়। এরপরই দুই দেশের মধ্যে তিক্ততা চরমে ওঠে। বাংলাদেশ ভারতে ক্রিকেট খেলতে আসতে অস্বীকার করে। এর পাশাপাশি সেদেশের তৎকালীন অর্ন্তবর্তী সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞাও জারি করেছিল।

 

সম্পর্কিত সংবাদ