Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আত্রেয়ী নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গেল বাঁশের সাঁকো

আত্রেয়ী নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গেল বাঁশের সাঁকো
  • ২০ মে, ২০২৫ ০৯:০৫
Prefer us on Google

হঠাৎ জল বাড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের আত্রেয়ী নদীর। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে। যার ফলে বালুরঘাট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডাকরা, কালীকাপুর সহ বেশ কয়েকটি গ্রামের। এর ফলে প্রায় ১০-১২ কিমি ঘুরে শহরে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। যা নিয়ে আজ, মঙ্গলবার সকালে ক্ষোভ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। এদিকে বালুরঘাটের আত্রেয়ী নদীর উপর থাকা ড্যামের একাংশও নতুন করে ভেঙে গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ