Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ভিডিও প্রকাশ করল বালোচ বিদ্রোহীরা

গত ১১ মার্চ আস্ত ট্রেন হাইজ্যাক করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। কোয়েটা থেকে পেশোয়ারগামী ওই ট্রেনে ছিলেন পাকিস্তানি সেনা, আধাসেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সদস্যরা।

জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ভিডিও প্রকাশ করল বালোচ বিদ্রোহীরা
  • ২০ মে, ২০২৫ ২২:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: গত ১১ মার্চ আস্ত ট্রেন হাইজ্যাক করে সারা বিশ্বে হইচই ফেলে দিয়েছিল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। কোয়েটা থেকে পেশোয়ারগামী ওই ট্রেনে ছিলেন পাকিস্তানি সেনা, আধাসেনা ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সদস্যরা। বালোচ বিদ্রহেীদের অতর্কিত আক্রমণের মুখে প্রাণ গিয়েছিল কয়েকশো পাকসেনার। কিন্তু ইসলামাবাদের তরফে এতদিন সেই ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়নি। এবার ট্রেন হাইজ্যাকের ভিডিও দিয়ে প্রমাণ পেশ করল বিএলএ। সংগঠনের মিডিয়া বিভাগ ‘হাক্কাল’ ৩০ মিনিটের ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে ওইদিন কীভাবে আক্রমণ করা হয়েছিল ও ট্রেনের ভিতরে বালোচ বিদ্রোহীদের গতিবিধি কী ছিল তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

Advertisement

ওই ভিডিওতে বিএলএ জানিয়েছে, মরুভূমির মধ্যে বোলান এলাকায় ট্রেন হাইজ্যাকের দায়িত্বে ছিল তাদের মজিদ ব্রিগেড, ফতেহ ব্রিগেড ও স্পেশাল ট্যাক্টিক্যাল অপারশেনস স্কোয়াড। বিএলএ জানিয়েছে, পাকিস্তানকে হুঁশিয়ারি দিতেই ট্রেন হাইজ্যাক করা হয়। পাক সেনা ও আইএসআই সদস্যদের টার্গেট করা হলেও সাধারণ মানুষের কোনও ক্ষতি করা হয়নি। চূড়ান্ত জয় আসা না পর্যন্ত লড়াই চলবে বলেও জানিয়েছেন বিদ্রোহীরা। এই ঘটনার পর পাকিস্তান দাবি করেছিল ১৮ জন সেনার মৃত্যু হয়েছে। যদিও বিদ্রোহীদের দাবি, ওই দিন আড়াইশোর বেশি পাক সেনার মৃত্যু হয়।
স্বাধীন বালুচিস্তানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছে বিএলএ। সম্প্রতি সেই লড়াইয়ের ঝাঁঝ আরও বেড়েছে। একটি শহরও দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 
সম্প্রতি বিদ্রোহীরা দাবি করেছেন, তাঁরা আর পাকিস্তানের অধীন নন। স্বাধীন বালুচিস্তানকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদনও করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ