Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মাসতুংয়ে সরকারি দপ্তরে বিস্ফোরণ বালোচ বিদ্রোহীদের

স্বাধীনতার দাবিতে ফের আগুন জ্বলল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। মঙ্গলবার দুপুরে মাসতুং শহরে সরকারি দপ্তরে বিস্ফোরণ ঘটাল বালোচ বিদ্রোহীরা।

মাসতুংয়ে সরকারি দপ্তরে বিস্ফোরণ বালোচ বিদ্রোহীদের
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: স্বাধীনতার দাবিতে ফের আগুন জ্বলল পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে। মঙ্গলবার দুপুরে মাসতুং শহরে সরকারি দপ্তরে বিস্ফোরণ ঘটাল বালোচ বিদ্রোহীরা। বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০ কিমি দূরে অবস্থিত মাসতুং। এদিন দুপুর ১২টা নাগাদ সেখানকার তহশিল দপ্তরে বিস্ফোরণ ঘটানো হয়। যার জেরে পুরো ভবনে আগুন লেগে যায়। এছাড়ার দুটি ব্যাঙ্ক ও আরও কয়েকটি সরকারি ভবনেও আগুন লাগিয়ে দেওয়া হয়। গত ৩১ মার্চেও মাসতুং শহরে হামলা চালিয়েছিল বালোচ বিদ্রোহীরা। সেই সময় থানা ও সরকারি ভবন পুড়িয়ে দিয়েছিল তারা। প্রায় দু’দিন শহরের একাংশ বিদ্রোহীদের দখলে চলে যায়। এখনও পর্যন্ত বালোচ বিদ্রোহীদের কোনও সংগঠন হামলা দায় স্বীকার না করলেও সূত্রের খবর, মাসতুংয়ের বিভিন্ন জায়গায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের গুলির লড়াই চলছে। এক কিশোর সহ দু’পক্ষেরই বেশ কয়েকজন হতাহত হয়েছেন। বিদ্রোহীদের দাবি, তাদের গুলিতে কোনও সাধারণ মানুষের ক্ষতি হয়নি। পাকসেনা কিশোরকে মেরে ফেলেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ