সংবাদদাতা, কল্যাণী: নদীর চর থেকে বেআইনিভাবে বালি কাটার অভিযোগে বুধবার রাতে কল্যাণী ও চাকদহ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ঘটনায় দু’টি লরিও আটক করা হয়েছে। ওই রাতে গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার বীরপাড়া ঘাট এবং চাকদহ থানার কালীনগর ঘাট এলাকায় হানা দেয় পুলিস। পুলিসকে আসতে দেখে অনেকে পালিয়ে গেলেও পুলিস দু’জনকে ধরে ফেলে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওইসব এলাকায় বেআইনিভাবে বালি কেটে পাচার করছিল মাফিয়ারা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



