Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগ, মহিলা দালালের জামিন নামঞ্জুর

কিশোরীদের পাচার ও তাদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ছিল এক মহিলা দালালের বিরুদ্ধে। সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট বড়তলা এলাকা থেকে পাকড়াও করে ওই মহিলাকে।

কিশোরীদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগ, মহিলা দালালের জামিন নামঞ্জুর
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিশোরীদের পাচার ও তাদের দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ছিল এক মহিলা দালালের বিরুদ্ধে। সম্প্রতি কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিট বড়তলা এলাকা থেকে পাকড়াও করে ওই মহিলাকে। ধৃতের নাম শোভা তামাং। শনিবার তার জামিনের আবেদন নাকচ করে দেয় ব্যাঙ্কশাল কোর্টের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। এদিন মামলাটি উঠলে সরকারপক্ষ মহিলার জামিনের আবেদনের বিরোধিতা করে। সরকারি আইনজীবী বলেন, ‘অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই অভিযুক্তকে জামিন দেওয়া ঠিক হবে না।’ ধৃতের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, ‘আমার মক্কেল অসুস্থ। তার সুষ্ঠু চিকিৎসার প্রয়োজন। তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক। তিনি মামলার তদন্তে সব রকমভাবে সহযোগিতা করবেন।’ যদিও বিচারক সেই আরজি নাকচ করে দিয়ে অভিযুক্তকে ফের জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশ গোপন সূত্রে খবর পায়, বড়তলা থানার এক নিষিদ্ধপল্লিতে এক মহিলা দালাল তার লোকজনের মাধ্যমে নেপাল থেকে কয়েকজন কিশোরীকে কলকাতায় এনে দেহ ব্যবসার কাজে নামিয়েছে। অভিযোগ, যার মূল ‘মাথা’ এই মহিলা দালাল। এরপরই পুলিশ তাকে পাকড়াও করে। আদালত সূত্রের খবর, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। তদন্ত শেষ হলেই চার্জশিট পেশ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ