Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জামিনের আবেদন নাকচ, ভোটেও জেলবন্দি শাহজাহান

সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে এবারের ভোটে জেলেই থাকতে হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের উপর হামলার ঘটনায় তাঁর জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট।

জামিনের আবেদন নাকচ, ভোটেও জেলবন্দি শাহজাহান
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে এবারের ভোটে জেলেই থাকতে হবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকদের উপর হামলার ঘটনায় তাঁর জামিনের আবেদন নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট। ইডি-র উপর হামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহজাহান। 

Advertisement

বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। জামিনের তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী অমাজিৎ দে বলেন, ‘বিচারপ্রক্রিয়া চলাকালীন সাক্ষীদের প্রভাবের প্রমাণ পাওয়া গিয়েছে। মূল সাক্ষীর প্রাণনাশের ক্ষেত্রেও যোগসাজশের প্রমাণ মিলেছে।’ সিবিআইয়ে এই সওয়ালের প্রেক্ষিতে শাহজাহানের জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।  একইসঙ্গে তাঁর ভাই আলমগীরের জামিনের আবেদনও খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এক্ষেত্রে আদালত স্পষ্ট জানিয়েছে, তদন্তে নতুন করে যে সমস্ত তথ্য এসেছে, তার ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে। জামিনের আবেদন এই মুহূর্তে যে মানা সম্ভব নয় তা এদিন শুনানিতে স্পষ্ট জানিয়েছে আদালত।
রেশন দুর্নীতির তদন্তে নেমে ২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সেখানে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ শেখ শাহাজাহানের নির্দেশে ওই হামলা হয়েছিল। ঘটনার প্রায় ৫৫ দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহজাহান।

Advertisement
সম্পর্কিত সংবাদ