নয়াদিল্লি: এখনই মুক্তি পাচ্ছেন না ওলিম্পিকসে পদক জয়ী ভারতীয় কুস্তিগির সুশীল কুমার। প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগির সাগর ধনকরের খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। ২০২১ সালে মে মাসে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলেই রয়েছেন। বিচারাধীন এই মামলাতে জামিনের আর্জি করেন সুশীল। তবে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, এই ইস্যুতে তাঁর জামিনের আর্জি খারিজ করেন দিল্লি হাই কোর্টের বিচারপতি।



