‘পুশব্যাক’ করা বাগদার দম্পতিকে বাংলাদেশ থেকে ফেরানো হল
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে বাড়ির পথে। ভারতীয় নাগরিকত্বের বৈধ নথিপত্র থাকতেও বাংলায় কথা বলায় বিএসএফ বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছিল বাগদা শ্রমিক দম্পতিকে। সোমবার গভীর রাতে তাঁদের এদেশে ফিরিয়ে আনা হল। উত্তর দিনাজপুরের সীমান্ত দিয়ে বাগদার হরিহরপাড়ার বাসিন্দা ফাজের মণ্ডল ও তাঁর স্ত্রী তসলিমা মণ্ডলকে আনার ব্যবস্থা করে রাজ্য পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড। উল্লেখ্য, ভারতীয় হিসেবে তাঁদের কাছে যাবতীয় নথিপত্র থাকলেও তা যাচাই করেনি বিএসএফ। মাতৃভাষা বাংলা হওয়ায় তাঁদের বাংলাদেশে পুশব্যাক করে কেন্দ্রীয় বাহিনী। এরপরেই তোলপাড় হয় গোটা রাজ্য।

Advertisement