Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বাবিলের দক্ষিণ যাত্রা

মালয়ালম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা বাবিল খান। সৌজন্যে আসন্ন ছবি ‘গান্ধী বাজার’।

বাবিলের দক্ষিণ যাত্রা
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মালয়ালম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন অভিনেতা বাবিল খান। সৌজন্যে আসন্ন ছবি ‘গান্ধী বাজার’। বাবু জনার্দন পরিচালিত এই ছবিতে জনি অ্যান্টনি, অপর্ণা বালামুরালি, দীপক পরম্বোলের মতো তারকাদের অভিনয় করতে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। বাবিল কেন রাজি হলেন ছবিটি করতে? সূত্রের খবর, ইরফানের পুত্র সর্বদাই এমন চরিত্রেই অভিনয় করতে চান, যা চ্যালেঞ্জিং। এই চরিত্রটিও সেই পর্যায়ের। ইতিমধ্যে এ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা। গত বছর বলিউডের উপর ক্ষোভ উগরে দিয়ে কাজ থেকে সাময়িক অব্যাহতি নিয়েছিলেন। সম্প্রতি অভিনেতা ফের কাজে ফিরেছেন।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ