Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বাবিলের প্রত্যাবর্তন

বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে পাঁচ মাস। অবশেষে প্রত্যাবর্তন। সমাজমাধ্যমে ফিরলেন অভিনেতা বাবিল খান।

বাবিলের প্রত্যাবর্তন
  • ১৩ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বলিউডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন তিনি। মাঝে কেটে গিয়েছে পাঁচ মাস। অবশেষে প্রত্যাবর্তন। সমাজমাধ্যমে ফিরলেন অভিনেতা বাবিল খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ইরফান খান পুত্র। ক্যাপশনে একটি কবিতা লিখেছেন অভিনেতা। তারই একটি লাইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ— ‘অনিদ্রা ও আতঙ্ক আমাকে বাধ্য করেছে অদ্ভূত স্বীকারোক্তি দিতে।’ গত মে মাসে বাবিল একটি ভিডিওতে বলিউডকে ‘ভুয়ো’ বলে দাবি করেছিলেন। সেই সময় জানা গিয়েছিল, তিনি অবসাদে ভুগছেন বলে জানা গিয়েছিল। এতদিন পর বাবিল সমাজমাধ্যমে ফেরায় খুশি অনুরাগীরা। এবার শীঘ্রই কাজেও ফিরবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ