Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিড়ি থেকে আগুন, জখম স্বামী-স্ত্রী

বিড়ি থেকে আগুন, জখম স্বামী-স্ত্রী
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গাছ কাটার যন্ত্রে পেট্রল ভরছিলেন এক ব্যক্তি। মুখে ছিল জ্বলন্ত বিড়ি। তা থেকে আগুনের ফুলকি উড়ে প঩ড়ে জ্বালানির ড্রামে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ঝলসে যান ওই ব্যক্তি। তাঁকে বাঁচাতে এসে পুড়ে যান তাঁর স্ত্রীও। আহত অবস্থায় দু’জনে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার মৌখালী কুঁড়ে ভাঙা এলাকায়। বাপি মিস্ত্রি নামে এক কাঠুরিয়া বাড়ির পাশে  ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার কাজ করছিলেন। কাজ চলাকালীন যন্ত্রটির তেল ফুরিয়ে যায়। সেই অবসরে বিড়ি ধরিয়েছিলেন বাপি। একইসঙ্গে পেট্রলের ড্রাম খুলে তেল ভরছিলেন। বিড়ির ফুলকি উড়ে গিয়ে পড়ে জ্বালানির ড্রামে। লহমায় আগুন ধরে যায়। আগুন বাপির চোখ, মুখ পুড়িয়ে দেয়। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রীও জখম হন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ