Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

জুটিতে আয়ুষ্মান ও শর্বরী

এবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী। পরিচালক সুরজ বরজাতিয়ার পরের ফ্যামিলি ড্রামায় যে আয়ুষ্মান থাকতে চলেছেন এ খবর আগেই জানা গিয়েছিল।

জুটিতে আয়ুষ্মান ও শর্বরী
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

এবার জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী। পরিচালক সুরজ বরজাতিয়ার পরের ফ্যামিলি ড্রামায় যে আয়ুষ্মান থাকতে চলেছেন এ খবর আগেই জানা গিয়েছিল। শোনা গিয়েছিল, সলমনের পরিবর্তে আয়ুষ্মানই হচ্ছেন সুরজের ছবির ‘প্রেম’। এবার খবর, এই ছবিতে অভিনেতার বিপরীতে থাকবেন শর্বরী। ইতিমধ্যে মুম্বইয়ে ছবির শ্যুটিং শুরুও হয়েছে বলে খবর। সম্প্রতি এই ছবির বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন পরিচালক নিজেই। যদিও কোনও অভিনেতা বা অভিনেত্রীর নাম উল্লেখ করেননি তিনি। কেবল জানান, ‘একজন ডেডিকেটেড ও ফাইন অভিনেতাই থাকছেন মুখ্য ভূমিকায়।’ পাশাপাশি ছবির চরিত্রটি আইকনিক ‘প্রেম’ই হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। তবে প্রথমবার আয়ুষ্মান ও শর্বরী জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে দর্শক। বর্তমানে আয়ুষ্মানের হাতে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট। হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ‘থামা’তে কাজ করছেন তিনি। পাশাপাশি রশ্মিকা মন্দানা ও ওয়ামিকা গাব্বির সঙ্গেও একটি ছবিতে কাজ করছেন নায়ক। অন্যদিকে, শর্বরী ব্যস্ত তাঁর ‘আলফা’ ছবিটি নিয়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ