দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আয়ুষ্মান ভারত কর্মসূচির অনুষ্ঠান। তাতে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মৌ স্বাক্ষরিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।



