Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বেনারসের ঘাটে ‘অবতার’

বেনারসের ঘাটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল এবছরের বহুল প্রতীক্ষিত হলিউড ছবি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর দেবনাগরি অক্ষরে লোগো।

বেনারসের ঘাটে ‘অবতার’
  • ১২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• বেনারসের ঘাটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচিত হল এবছরের বহুল প্রতীক্ষিত হলিউড ছবি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর দেবনাগরি অক্ষরে লোগো। ভারতে এই প্রথম কোনও আন্তর্জাতিক ছবির লোগো এভাবে দেবনাগরি লিপিতে উন্মোচিত হল।

Advertisement

অনুষ্ঠানের শুরুতেই কাশীকে উৎসর্গ করে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আগুন’ ও ‘ছাই’ থিমের উপর আয়োজিত নৃত্যানুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয়। আলো ও সংগীতের মেলবন্ধনে ফুটে ওঠে ছবির মূল ভাবনা। কোরিওগ্রাফার সিজারের নৃত্য পরিচালনা আর জাস্টিন–উদয়-এর সংগীতে এক মায়াবী আবহের সৃষ্টি হয়েছিল। বেনারসকে সাক্ষী রেখে নৃত্যানুষ্ঠানের পরই উন্মোচিত হয় ‘অবতার’ ছবির দেবনাগরি লোগো। সবমিলিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয়েছিল এই রাতে। ‘অবতার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পেতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। ২০ সেঞ্চুরি স্টুডিওজ ইংরেজি ছাড়া হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় আনতে চলেছে এপিক সায়েন্স ফিকশন ছবিটি। জেমস ক্যামেরন পরিচালিত এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে।
দেবারতি ভট্টাচার্য • বেনারস

Advertisement
সম্পর্কিত সংবাদ