Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রীকে ১৭ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশ চালক!

সতেরো লক্ষ টাকা ভুল করে অটোরিকশয় ফেলে চলে যান এক যাত্রী। এই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মিজোরামের এক অটোরিকশ চালক।

যাত্রীকে ১৭ লক্ষ টাকা ফিরিয়ে দিলেন অটোরিকশ চালক!
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আইজল: সতেরো লক্ষ টাকা ভুল করে অটোরিকশয় ফেলে চলে যান এক যাত্রী।  এই টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন মিজোরামের এক অটোরিকশ চালক।  জানা গিয়েছে, হেনরি লালহমিংমুয়ানা নামে ওই চালকের অটোতে উঠেছিলেন এক ব্যবসায়ী। নামার সময় ভুলক্রমে টাকাভর্তি ব্যাগ ফেলে চলে যান। সেই ব্যাগ নজরে পড়তেই যাত্রীর সন্ধানে তৎপর হয়ে ওঠেন হেনরি। শেষপর্যন্ত ওই ব্যবসায়ীকে একটি হোটেলে খুঁজে বের করে ব্যাগটি তাঁর হাতে তুলে দেন চালক। এই খবর ছড়িয়ে পড়ার পর চালকের সততা ও মানবিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ