Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিবিধ

সইফের প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি, অটোচালককে হাসপাতালে দেখে জড়িয়ে ধরলেন অভিনেতা

মুম্বই, ২২ জানুয়ারি: শিরদাঁড়ায় বিঁধে ছিল ভাঙা ছুরির ফলা। রক্তে ভিজে যাচ্ছিল জামা। মাত্র দু’মিনিটের মধ্যেই অটোয় করে তিনি সইফকে পৌঁছে...

সইফের প্রাণ বাঁচিয়ে ছিলেন তিনি, অটোচালককে হাসপাতালে দেখে জড়িয়ে ধরলেন অভিনেতা
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:৪২
Prefer us on Google

মুম্বই, ২২ জানুয়ারি: শিরদাঁড়ায় বিঁধে ছিল ভাঙা ছুরির ফলা। রক্তে ভিজে যাচ্ছিল জামা। মাত্র দু’মিনিটের মধ্যেই অটোয় করে তিনি সইফকে পৌঁছে দিয়েছিলেন হাসপাতালে। সেই অটো চালকের নাম ভজন সিং রানা। গতকাল, মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে ৫ মিনিটের জন্য ভজনের সঙ্গে দেখা করেন বলিউড অভিনেতা। সূত্রের খবর, সইফ জড়িয়ে ধরেন ভজনকে এবং তাঁর কাজের জন্য ধন্যবাদ জানান। শুধু তাই নয়, হাসপাতালে উপস্থিত ছিলেন সইফের মা শর্মিলা ঠাকুরও। তিনিও ভজনকে আশীর্বাদ করেন বলে জানা গিয়েছে। সইফের সঙ্গে ছবিও তোলেন ভজন।

Advertisement

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি মুম্বইতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ। পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে তাঁর বান্দ্রার বাড়িতে হানা দেয়। সেই সময় অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে সকলেই উঠে পড়েন। এরপরই হামলাকারীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সইফ। তখন ওই দুষ্কৃতী তাঁকে একাধিকবার ধারালো অস্ত্রের কোপ মারে বলে খবর। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় আততায়ী। আহত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল, মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আপাতত সুস্থই রয়েছেন সইফ।

Advertisement
সম্পর্কিত সংবাদ