Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা, ওডিআইয়ের অধিনায়ক শুভমান

লাল বলের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব আগেই গিয়েছিল। এবার ওয়ান ডে-র অধিনায়দের গদিও খোয়ালেন হিটম্যান রোহিত শর্মা।

অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা, ওডিআইয়ের অধিনায়ক শুভমান
  • ৪ অক্টোবর, ২০২৫ ১৭:১০

মুম্বই, ৪ অক্টোবর: লাল বলের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব আগেই গিয়েছিল। এবার ওয়ান ডে-র অধিনায়দের গদিও খোয়ালেন হিটম্যান রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরে ওডিআই ক্যাপ্টেন করা হল শুভমানকে। সহ অধিনায়ক নির্বাচিত হলেন শ্রেয়স আইয়ার। আজ, শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়লাভের পরপরই অস্ট্রেলিয়া সফরের জন্য ওডিআই এবং টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখা যায়, ওডিআই দলে রোহিত জায়গা পেলেও নেতৃত্ব হারিয়েছেন তিনি। দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলিও। উইকেটকিপার হিসেবে খেলবেন কে এল রাহুল। বিশেষজ্ঞদের মতে ২০২৭ সালে ক্রিকেট বিশ্বকাপ। তার আগে হাতে রয়েছে মাত্র ২ বছর। ফলে গিলকে অধিনায়ক হিসেবে সড়গড় করে তুলতেই বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে দলে রয়েছেন- শুভমান গিল(অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (কিপার), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রাণা, মহঃ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা। 

Advertisement

চলতি মাসেই সাদা বলের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৫টি টি২০ এবং ৩টি একদিনের ম্যাচ খেলা হবে। টি২০ দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। টি২০ দলে রয়েছেন-সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (কিপার), বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (কিপার), হর্ষিত রাণা, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।

সম্পর্কিত সংবাদ