ম্যাকে: দক্ষিণ আফ্রিকাকে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে ২৭৬ রানে হারাল অস্ট্রেলিয়া। পঞ্চাশ ওভারের ফরম্যাটে এটাই প্রোটিয়াদের বৃহত্তম পরাজয়। অবশ্য তিন ম্যাচের ওডিআই সিরিজ আগেই জিতেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবারের ব্যবধান কমাল অজিরা (১-২)।

প্রথমে ব্যাট করে ট্রাভিস হেড (১৪২), ক্যাপ্টেন মিচেল মার্শ (১০০) ও ক্যামেরন গ্রিনের (অপরাজিত ১১৮) শতরানের সুবাদে অস্ট্রেলিয়া তোলে ৪৩১-২। এই ফরম্যাটে যা তাদের দ্বিতীয় সর্বাধিক স্কোর। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার উইকেটে ৪৩৪ তুলেছিল তারা। উল্লেখ্য, ২০২২ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪৯৮-৪ রানই ওডিআই ইতিহাসে সবচেয়ে বড় স্কোর। এদিন, ম্যাচের সেরা হেড ১০৩ বলে করেন ১৪২। মারেন ১৭টি চার ও পাঁচটি ছক্কা। ১০৬ বলের ইনিংসে ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান মার্শ। গ্রিন ছিলেন আরও আক্রমণাত্মক। ৫৫ বলের ইনিংসে তিনি মারেন ছয়টি চার ও আটটি ছক্কা। চারে নেমে ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স কেরি। তিনি মারেন সাতটি বাউন্ডারি। জবাবে দুশোও পেরতে পারেনি সফরকারী দল। ২৪.৪ ওভারে মাত্র ১৫৫ রানে থেমে যায় তারা। বাঁ-হাতি স্পিনার কুপার কনোলি সিরিজে প্রথমবার খেলতে নেমে ২২ রানে নেন পাঁচ উইকেট।