টি-২০ বিশ্বকাপের জন দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। আগামী ফেব্রুয়ারি মাসেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। সেই কারণেই নতুন বছরের প্রথম দিনে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভারত ও শ্রীলঙ্কাতে বসবে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। সেই কথা মাথাতে রেখেই দল তৈরি করেছে অজিরা। দলে রয়েছেন- মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হেজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টোইনিস এবং অ্যাডাম জাম্পা।



