Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

জয়গাঁয় হাতির দাঁত ও হরিণের শিং পাচারের চেষ্টা, ধৃত ২

ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁ বন্যপ্রাণীর দেহাংশ পাচারের করিডর হয়ে উঠেছে বলে অভিযোগ। আজ, বুধবার জয়গাঁ দিয়ে ভুটানে...

জয়গাঁয় হাতির দাঁত ও হরিণের শিং পাচারের চেষ্টা, ধৃত ২
  • ৩ জুন, ২০২৬ ১০:২৮
Prefer us on Google

ভারত-ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁ বন্যপ্রাণীর দেহাংশ পাচারের করিডর হয়ে উঠেছে বলে অভিযোগ। আজ, বুধবার জয়গাঁ দিয়ে ভুটানে হাতির দাঁত এবং হরিণের শিং পাচারের চেষ্টার সময় বনদপ্তর ওই দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত দুই জনেরই বাড়ি আলিপুরদুয়ারে পাটকাপাড়ায়। আজ সকালে হ্যামিল্টগঞ্জ এলাকায় দুই কেজি হাতির দাঁত-সহ অসমের কোকরাঝাড়ের বাসিন্দা অজয় ব্রহ্ম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বনদপ্তর। অনুমান করা হচ্ছে, জয়গাঁ সীমান্ত দিয়ে ভুটান হয়ে ওই হাতির দাঁত লাওস বা কম্বোডিয়ার চোরাবাজারে পাঠানোর চেষ্টা করছিল ধৃতরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ