Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে বিএলওদের উপর হামলা: এফআইআরের নির্দেশ কমিশনের

গোটা রাজ্যে বিএলওদের উপর এযাবৎ যে হিংসার অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে অবিলম্বে সমস্ত জেলাশাসকদের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যে বিএলওদের উপর হামলা: এফআইআরের নির্দেশ কমিশনের
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোটা রাজ্যে বিএলওদের উপর এযাবৎ যে হিংসার অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে অবিলম্বে সমস্ত জেলাশাসকদের এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুধু বিএলওরাই নন, এসআইআরের কাজ করতে গিয়ে যে সমস্ত আধিকারিকরা হিংসার শিকার হয়েছেন, সেক্ষেত্রেও এফআইআর করতে বলা হয়েছে।

Advertisement

কমিশন জানিয়েছে, দ্রুত জেলাশাসকদের এফআইআর দায়ের করতে হবে। অন্যথায় তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবারই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এসআইআরের কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কমিশনের অবজারভার সি মুরুগান। তারই প্রেক্ষিতে দ্রুত এফআইআরের নির্দেশ। অন্যদিকে, বিএলওর ডিউটি শেষ করে শিক্ষকরা আদৌ স্কুলে পাঠদানের পরিস্থিতিতে রয়েছেন কি না, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার নিউটাউনে একটি বুক ক্যাফের উদ্বোধনে এসে বিষয়টি ব্যক্ত করেন তিনি। এদিন নতুন বুক ক্যাফেতে ব্রাত্য বসু ও চলচ্চিত্র বিশ্লেষক শঙ্করলাল ভট্টাচার্যের দুটি বইয়ের উদ্বোধন হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ