Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভান্সের বাসভবনে হামলা, গ্রেপ্তার এক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের বাসভবনে হামলা। রবিবার গভীর রাতে ওহায়োর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী। হামলায় জানালার কাচ ভেঙেছে।

ভান্সের বাসভবনে হামলা, গ্রেপ্তার এক
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

ওহায়ো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের বাসভবনে হামলা। রবিবার গভীর রাতে ওহায়োর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী। হামলায় জানালার কাচ ভেঙেছে। এই ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের এক আধিকারিক সন্দেহভাজন এক ব্যক্তিকে ভান্সের বাড়ির কাছ থেকে দৌড়ে পালাতে দেখেন। তৎক্ষণাৎ তিনি পুলিশে খবর দেন। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন সিক্রেট সার্ভিসেসের সদস্যরা ও পুলিশ। শুরু হয় তল্লাশি। এক ব্যক্তিকে ধরা হয়েছে। যদিও তাঁর পরিচয় বা কী কারণে সে ভাইস প্রেসিডেন্টের বাসভবনে ঢুকেছিল, তা জানা যায়নি। জানা গিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ভান্সের বাড়ির ভিতর ঢুকতে পারেনি। বাইরে থেকেই ভাঙচুর করেছে জানালার কাচ। ঘটনাস্থলের একাধিক ছবিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বাড়ির জানালার কাচ ভাঙা। ঘটনার সময় বাড়িতেই ছিলেন জে ডি ভান্স ও তাঁর পরিবারের সদস্যরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে সাধারণ মানুষের বিপদের আশঙ্কা নেই। তবে ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ