Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ডিওয়াইএফআই কর্মীর উপর হামলা

লালগড়ে সিপিএম জনসমাবেশ থেকে ফেরার পথে ডিওয়াইএফআই কর্মী মৃন্ময় পালের ওপর বিজেপি কর্মীদের হামলা। গুরুতর আহত, বিস্তারিত পড়ুন।

ডিওয়াইএফআই কর্মীর উপর হামলা
  • ৬ অক্টোবর, ২০২৬ ২১:০০
Prefer us on Google

লালগড়ে  সিপিএমের জনসমাবেশ থেকে ফেরার পথে ডিওয়াইএফআই কর্মী মৃন্ময় পালের ওপর হামলা।  বিজেপির তিন কর্মীর বিরুদ্ধে লোহার রড দিয়ে মারধরের অভিযোগের তির উঠেছে। মৃন্ময় বাবুর বাড়ি রামগড় এলাকার মুড়ার গ্ৰামে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার জনসভা থেকে ফেরার পথে খাস -জঙ্গল এলাকায় বাইক থামিয়ে তাঁকে মারধর করা হয়। সন্ধ্যে প্রায় সাড়ে ৬ টা ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডিওয়াইএফআইয়ের তরফে কৌশিক খান  জানান, লালগড় থানায় তাঁরা এসেছেন।  মুড়ার গ্ৰামের তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে সংগঠনের তরফে লিখিত অভিযোগ করবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ