Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বারুইপুরে নাবালকের উপর হামলা!

বারুইপুরে নাবালকের উপর হামলা!
  • ২২ জুলাই, ২০২৫ ২৩:০৭
Prefer us on Google

নাবালকের উপর ধারালো অস্ত্রের কোপ! চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের গণিমায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, মঙ্গলবার রাতে মহম্মদ তানভীর নামে এক নাবালক বাড়ি ফেরার সময়ে তার উপর  দু’জন হঠাৎই চড়াও হয় বলে অভিযোগ। আচমকা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। আশেপাশের লোকজন চলে এলে সেখান থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নাবালককে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা পিজিতে স্থানান্তরিত করে। কী কারণে এই হামলা তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ