Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যায় প্ররোচনা স্ত্রীকে, গ্রেপ্তার স্বামী

আত্মহত্যায় প্ররোচনা স্ত্রীকে, গ্রেপ্তার স্বামী
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কল্যাণী: চাকদহ থানার রাউতাড়ি এলাকায় এক স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন স্বামী। ধৃতের নাম রবি মুর্মু। পুলিস সুত্রে জানা গিয়েছে, মৃত বধূর বাপের বাড়ির পক্ষ থেকে তাঁর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে রাতেই গ্রেপ্তার করে পুলিস। প্রসঙ্গত শনিবার সকালে ঘরের মধ্যে থেকে কবিতা মুর্মু (২২) নামে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাকদহ থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ