Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আত্মহত্যার চেষ্টা মদনের ড্রাইভারের, মৃত্যু বান্ধবীর

আত্মঘাতী হওয়ার চেষ্টা কামারহাটির বিধায়ক মদন মিত্রের গাড়ির চালকের। তাঁর নাম তাপস দাস। পুলিস সূত্রে খবর, আগরপাড়ার একটি ফ্ল্যাট থেকে তাপস ও তাঁর বান্ধবীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আত্মহত্যার চেষ্টা মদনের ড্রাইভারের, মৃত্যু বান্ধবীর
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: আত্মঘাতী হওয়ার চেষ্টা কামারহাটির বিধায়ক মদন মিত্রের গাড়ির চালকের। তাঁর নাম তাপস দাস। পুলিস সূত্রে খবর, আগরপাড়ার একটি ফ্ল্যাট থেকে তাপস ও তাঁর বান্ধবীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়।  সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতার নাম রাধিকা সরকার (৩৩)। অন্যদিকে, বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তাপস। বিষ খেয়েই দু’জনের এই অবস্থা বলে মনে করছে পুলিস। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। 
Advertisement
জানা গিয়েছে, মৃত রাধিকার বাড়ি আগরপাড়ার তেঁতুলতলার ইলিয়াস রোডে। সেখানে একটি আবাসনের তিনতলায় থাকতেন তিনি। অন্যদিকে, তাপসের বাড়ি বেলঘরিয়ার শ্রীপল্লিতে। তিনি বিবাহিত। কিন্তু, রাধিকার সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল।  পুলিস জানিয়েছে, সোমবার থেকেই তাপসের খোঁজ পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। বেলঘরিয়া থানাতেও বিষয়টি জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় কৌতূহলবশত রাধিকার ফ্ল্যাটে হানা দেয় তাপসের বাড়ির লোকজন। অনেকবার ডাকাডাকিতেও কেউ খোলেননি। তারপর সজোরে ধাক্কাধাক্কিতে সেই দরজা খুলে যায়। ভিতরে গিয়ে দেখা যায়, দু’জনই অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। 
Advertisement
সম্পর্কিত সংবাদ