Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

আত্মঘাতী র‌্যাপার

আত্মঘাতী র‌্যাপার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। অভিমানে আত্মঘাতী ওড়িশার এক র‌্যাপার। তাঁর নাম অভিনব সিং। গত ৯ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিস। তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিসের। স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ দায়ের করেছে অভিনবের পরিবার। মিথ্যা অপবাদ দিয়ে স্ত্রী তাঁকে মানসিক হেনস্তা করতেন। সেই কারণে অভিনব অবসাদে ভুগছিলেন বলে অভিযোগ। পুলিস বিষয়টি খতিয়ে দেখছে। ৩২ বছর বয়সি এই র‌্যাপার পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। কর্মসূত্রেই বেঙ্গালুরুতে থাকতেন। ‘কটক অ্যান্থেম’ গানের মাধ্যমে জনপ্রিয়তা পান অভিনব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ